Sunday, March 31, 2019

ওডিআইতে কিংবদন্তী কিন্তু টেস্টে ব্যর্থ যে ৫ ব্যাটসম্যান । Batsman Succes...







ওডিআইতে কিংবদন্তী কিন্তু টেস্টে ব্যর্থ যে ৫
ব্যাটসম্যান
5 Batsman who Legend in ODI but
Failure in Test
ইংল্যান্ডে ক্রিকেটের আবিষ্কার ঘটে এবং পরে তা বিশ্বব্যাপী প্রসার
পায়। প্রথম ক্রিকেটীয় যুগে শুধু টেস্ট খেলার প্রচলন ছিলো। ওডিআই কিংবা টি২০ তথা ক্রিকেটের
সংক্ষিপ্ত ফরম্যাট এসেছে অনেক পরে। যদিও ওডিআই ও টি২০ বর্তমানে প্রচুর জনপ্রিয়তা
পেয়েছে কিন্তু একজন ক্রিকেটারের আদর্শ মাপকাঠি তার টেস্ট ক্যারিয়ারে উপর গননা করা
হয়। ইতিহাস ক্রিকেটার আছেন যারা ওডিআই তে নিজেকে জীবন্ত কিংবদন্তি হিসাবে প্রমান
করেছেন কিন্তু স্বপ্নের ফরম্যাট টেস্টে ব্যর্থ হয়েছেন আজকের আমাদের আলোচনা এরকম ৫
ব্যাটসম্যান দের নিয়ে যারা অডিআইতে সফল কিন্তু টেস্টে ব্যর্থ হয়েছেন।
তো চলুন দেখে নেই ওডিআইতে কিংবদন্তী কিন্তু টেস্টে
ব্যর্থ যে ৫ ব্যাটসম্যান
5 Batsman who Legend in ODI but
Failure in Test
অজয় জাদেজা (ভারত)- Ajay Jadeja (India)
ফিক্সিংয়ের জোরে নিষিদ্ধ হওয়া ভারতীয় ক্রিকেটার
অজয় জাদেজা ছিলেন তার সময়ে দলের সব চাইতে নির্ভরযোগ্য এবং সফল ব্যাটসম্যান কিন্তু
তা শুধুই এক দিনের আন্তর্জাতিক ম্যাচে। টেস্টে তিনি তার নামের প্রতি সুবিচার করতে
পারেন নি।

এউইন মরগান (ইংল্যান্ড)- Eoin Morgan (England)
আপনি ভাবতে পারেন ইংল্যন্ডের মত দলের যিনি ওডিআইতে অধিনায়কত্ব করে
থাকেন সে কিনা টেস্ট দলে খেলার উপযুক্ত নয় বলে মনে করে ব্রিটিশ নির্বাচকরা। হ্যা
আমি
এউইন মরগান কথাই বলছি! ইংল্যান্ড জাতীয় দলে ক্যাপ্টেন মরগান ওডিআইতে
সাফল্যের চুড়ায় পৌঁছালেও টেস্টে সাফল্য ধরা দেয়নি তাইতো টেস্ট দলের বাইরেই থাকতে
হচ্ছে তাকে।
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)- Shane Watson (Australia)
শেন ওয়াটসন এমন একজন অলরাউন্ডার ছিলেন যিনি একই
সাথে উদ্বোধনী ব্যাটিং এবং বোলিং ও করতেন অস্ট্রেলিয়া দলের হয়ে। ব্যাটিংয়ে
বিধ্বংসী রুপ আর বোলিংয়ে লেন্থে বল করা ওয়াটসন বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব
পেয়েছেন কিন্তু তা শুধুই ওডিআই এবং  টি ২০
তে কিন্তু টেস্টে নামের প্রতি সুবিচার সেই ভাবে করতে পারেননি তিনি।

যুবরাজ সিং (ভারত)- Yuvraj Singh (India)
২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের মূলনায়ক যুবরাজ
সিং এবং তার প্রতিদান হিসাবে পেয়েছিলেন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কারও। সব
চাইতে কম বলে (১২ বলে) সেঞ্চুরি করার রেকর্ডটা ও তার। আর এরকম কত রেকর্ডযে তার
রয়েছে তার কোন শেষ নেই। কিন্তু কোন রেকর্ডই গড়তে পারেননি টেস্ট ক্রিকেটে উল্টো
ব্যর্থ হয়েছেন বারংবার।

মাইকেল বেভান (অস্ট্রেলিয়া)- Michael Bevan
(Australia)
অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের সেরা ব্যাটসম্যান
ছিলেন মাইকেল বেভান। বিশ্বকাপ জয়ী দলের সদস্য বেভান ছাড়িয়ে গিয়েছিলেন সম সাময়িক
ব্যাটসম্যান গিলক্রিস্ট কিংবা রিকি পন্টিং কেও। কিন্তু টেস্টে ছিলেন একেবারেই
আনাড়ি। সাফল্য ধরা দেয়নি সাদা পোষাকে।

ধন্যবাদ ওডিআইতে কিংবদন্তী কিন্তু টেস্টে
ব্যর্থ যে ৫ ব্যাটসম্যান
5 Batsman who Legend in ODI but
Failure in Test  দেখার জন্য।




No comments:

Post a Comment